আজ মহান বিজয় দিবস ২০২৫। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৮.৩০ ঘটিকায় স্কাউট ও গার্লস গাইড দল স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনে অংশগ্রহণ করে।
সকাল ১০.০০ ঘটিকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জনি তালুকদার স্বাগত বক্তব্য রাখেন এরপর প্রধান অতিথি লে. কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি মহোদয় তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আজকের খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন, এরই সাথে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর প্রধান অতিথি মহোদয় ছোট শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনটি অত্যন্ত চমৎকার ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Border Guard Public School & College, Sylhet
BGB Sector Headquarters, Akhalia, Sylhet
Phone:+8801309-287612
E-mail: principal.bgpsc.syl@gmail.com
Website: https://bgpscsylhet.edu.bd/